• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর : বিজ্ঞান উদ্ভাবন এবং কাদামাটি উৎসব’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তারা নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রত্যয় তুলে ধরেন।
অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ এবং সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার। ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা ফারুক হোসাইন নুরনবী, হাসান মাহমুদ ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজসহ অনেকেই।
উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ প্রেরণা জোগাবে। তাদের বিদ্যালয়ের প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রী শতাধিক স্টলে নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। তাদের এ অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সৃজনশীলতা এবং প্রত্যেক শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প ও প্রচেষ্টার প্রশংসা করে তাদের উৎসাহিত করেন।
এ আয়োজনের মাধ্যমে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা হাতে-কলমে শিক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তিনির্ভর দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
পরে অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category