• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, লক্ষ্মীপুর : কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে একযোগে অভিযান চালিয়ে ১৮২ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী জেলার ছয় থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন রায়হান কাজেমীর তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে— এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর সদর থানায় ৬০, চন্দ্রগঞ্জ থানায় ২১, রায়পুর থানায় ২৪, রামগঞ্জ থানায় ২৪, রামগতি থানায় ১৩, কমলনগর থানায় ১৭ ও ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে।
আটক ১৮২ জনের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। অপরদিকে বিভিন্ন মামলা, গ্রেফতারি পরোয়ানা, ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ৩৪ ধারায় ২৫ জনকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category