• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

লাল কার্ড প্রত্যাহার করায় ফিফার কড়া সমালোচনা নরওয়ে কোচের

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে নরওয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। নরওয়েজিয়ানরা আনন্দে ভাসছে। নরওয়ের কোচ সালবাক্যান নরওয়ে-ব্রাজিল ম্যাচ নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন বেশ হাসিমুখেই।
নরওয়ে-ব্রাজিল ম্যাচের আগে একটি খবর বেশ আলোচনার জন্ম দিয়েছিল। আমেরিকান ফুটবলার বালোগান লাল কার্ড দেখায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলার যোগ্য ছিলেন না। ফিফা সেই শাস্তি প্রত্যাহার করায় এখন বেলজিয়াম ম্যাচে খেলতে পারবেন তিনি। ফিফার এই আকস্মিক সিদ্ধান্ত অনেক সমালোচনার জন্ম দিয়েছে। নরওয়ে-ব্রাজিল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও বিষয়টি উত্থাপন করেন এক সাংবাদিক।
নরওয়ের কোচ ফিফার কড়া সমালোচনা করে বলেন,‘এটা ফিফার খুবই বড় ভুল। আমি মনে করি এটা করা ঠিক হয়নি। এটা লাল কার্ড ছিল এবং এক ম্যাচের জন্য নিষিদ্ধ। এটাই স্বাভাবিক।’বাল্লেগানের বিষয়টি বাজে উদাহরণ হিসেবে থাকবে বলে মনে করেন তিনি,‘আবার অন্য খেলোয়াড় রেড কার্ড পেলে কি হবে।’
ফিফার এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছেন না নরওয়ের কোচ। চার বার এটিকে বাজে সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে বলেন,‘ এটা খুবই বাজে , বাজে, বাজে সিদ্ধান্ত। খেলার জন্য কখনোই ভালো সিদ্ধান্ত নয়। ’


আপনার মতামত লিখুন :
More News Of This Category