• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীন কোম্পানিকে কাজ দেওয়া কেন, প্রশ্ন আখতারের নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ দিলো বিশ্বব্যাংক আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২% পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে ভোট : ইসি বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। রবিবার (১৫ নভেম্বর) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায় সিআইআইডি।
বিবৃতিতে জানানো হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাসান মিয়া নামের দুবাইফেরত এক যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করা হয়েছে। হাসান মিয়ার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। এক্স-রে পরীক্ষায় তার রেক্টামে স্বর্ণ সদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা বস্তুগুলোর ওজন হয় প্রায় এক হাজার গ্রাম। এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে পরীক্ষা ও পরিশোধনের পর প্রকৃত স্বর্ণের পরিমাণ এবং বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যাবে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category