• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না ঢাকার পুলিশ পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আমরা সবসময় সতর্ক: ডিবি ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে : শামসুজ্জামান দুদু চেক ডিজঅনার মামলায় সাহেদের ১ বছরের কারাদণ্ড টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে

শুটিং না থাকলে বদলে যায় জান্নাতুল সুমাইয়া হিমির দৈনন্দিন জীবন

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : শুটিং না থাকলে বদলে যায় জান্নাতুল সুমাইয়া হিমির দৈনন্দিন জীবন। অবসরে কী করেন, সেটাই জানালেন অভিনেত্রী।
১. শরীরচর্চা: শুটিং থাকলে নিয়মিত শরীর চর্চা করা হয়ে ওঠে না। কখনো সময় মিললেও পরবর্তী কাজের জন্য হয়ে ওঠে না। কিন্তু শুটিং না থাকলে নিয়ম করে শরীর চর্চা করেন এই অভিনেত্রী। হিমি বলেন, ‘অবসর বা ছুটি পেলেই ঘুম থেকে উঠে ব্যায়াম করতে চলে যাই। দুই থেকে তিন ঘণ্টা ব্যায়াম করি। এটা আমাকে মানসিকভাবে চাঙা রাখে।’
২. সিনেমা-সিরিজ দেখা: সময় পেলেই নেটফ্লিক্স কিংবা দেশের প্ল্যাটফর্মগুলোর আলোচিত কাজগুলো দেখে নেওয়ার অভ্যাস। হিমি জানালেন, আলোচিত কাজগুলো সম্পর্কে সব সময় খবর রাখেন। কিন্তু শুটিং থাকায় দেখা হয় না। সেগুলোই ছুটির দিনে অবসরে দেখতে বসেন। এখন যেমন অপূর্ব অভিনীত ওয়েব ফিল্ম ও বেশ কিছু কাজ তাঁর পছন্দের তালিকায় রয়েছে, সেগুলো দেখার পরিকল্পনা রয়েছে।
৩. ঘুম: শুটিং থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে। তবে সেটা শুটিংয়ে যাওয়ার সময় ও শুটিংয়ের ফাঁকে পুষিয়ে নিলেও ছুটির দিনগুলোতে ঘুমের দিকে আলাদা নজর থাকে। বললেন, ‘এমনিতেই বেশি রাত করে ঘুমাই। ঘুম থেকে দেরি করে উঠতে হয়। এখন খেলা দেখার জন্য আরও ঘুমের সময়ের তারতম্য হচ্ছে। যে কারণে শুটিং না থাকলে ঘুমের জন্য আলাদা সময় রেখে দিই।’
৪. বিড়ালের সঙ্গে আড্ডা: অভিনেত্রী হিমির তিনটা বিড়াল রয়েছে। শুটিংয়ের কারণে তাদের সঙ্গে ঠিকমতো সময় কাটানো হয়ে ওঠে না। যে কারণে শুটিং না থাকলে তিনটা বিড়ালের সঙ্গে সময় কাটান। ‘আমার বিড়ালগুলো খুবই কিউট, অনেক আদুরে। ওদের সঙ্গে সময় কাটাতে অনেক ভালো লাগে। শুটিং থাকলে ওদের তো কাছেই পাই না। যে কারণে ছুটির দিনে আলাদা যত্ন নিই,’ বলেন হিমি। তিনি আরও জানালেন, কখনো কখনো শুটিংয়ে একটি করে বিড়াল নিয়ে যান, ‘কিন্তু দেখা যায় তারা শুটিংয়ে লাইট ক্যামেরার সামনে কমফোর্ট ফিল করে না। ভয় পায়। যে কারণে বাসাতেই তাদের সময় দেওয়া হয়।’
৫. রাস্তার কুকুরের সেবা: ‘আমি শুটিংয়ে থাকলেও আম্মু নিয়মিত রাস্তার কুকুরের জন্য খাবার রান্না করে। সেগুলো বাবা কুকুর বা বিড়ালদের ভাগ করে খাওয়ান। শুটিং না থাকলে বাবার সঙ্গে রাস্তার কুকুরদের খাবার নিয়ে আমিও বের হই। এটা আমার বাঁধা কাজ।’ জান্নাতুল সুমাইয়া হিমির কথায়, ‘এই পাঁচটি কাজ আমাকে রিলাক্স রাখে, এর মধ্যে দিয়ে আমি স্বস্তি পাই, চাঙা থাকি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category