• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনায় এবার ৮১৮টি মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো! ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি! এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী

সপ্তমীতে লাল শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: দুর্গাপূজার সাজে বাঙালি নারীর পছন্দের তালিকায় লাল শাড়ির অবস্থান বরাবরই বিশেষ। ঐতিহ্য আর উৎসবের আবহকে সঙ্গে নিয়ে সপ্তমীতে লাল শাড়িতে ধরা দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নিজের ফেসবুক পেজে ‘শুভ সপ্তমী’ ক্যাপশনে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলোতে ঐতিহ্যবাহী লাল শাড়িতে উৎসবের সাজে দেখা গেছে এই অভিনেত্রীকে। তার সাজে ফুটে উঠেছে উৎসবের চেনা রং, আর শাড়ির সঙ্গে মানানসই গহনায় যোগ হয়েছে পরিপাটি সাজের ছোঁয়া।
পূজার সাজে পোশাক নির্বাচনের ক্ষেত্রে রঙের গুরুত্ব অনেক। বিশেষ করে লাল রং উৎসবের আমেজকে আরও উজ্জ্বল করে তোলে। আর বাঙালির উৎসবের পোশাকে লাল রঙের আবেদন চিরন্তন। শাড়ির আবেদন কখনোই পুরোনো হয় না, বরং সময়ের সঙ্গে বদলে যায় এর পরার ধরন, গহনার নির্বাচন ও সাজের উপস্থাপনা। মিমের সপ্তমীর সাজেও প্রাধান্য পেয়েছে সেই চিরচেনা বাঙালি ঐতিহ্য।
শাড়ির সঙ্গে গহনা বেছে নেওয়ার ক্ষেত্রেও ছিল যত্নের ছাপ। মিমের পরনে ছিল ওয়াহিদ’স সান্দনিক কালেকশন’-এর গহনা। শাড়ি ও গহনার সমন্বয়ে তার সাজে এসেছে পরিপাটি ও ঐতিহ্যবাহী ছোঁয়া।
পূজার সাজে ছিল উৎসবের ছোঁয়া। পরিমিত মেকআপ ও শাড়ির সঙ্গে মিলিয়ে গাড় লাল লিপস্টিক পরেছিলেন তিনি। সঙ্গে কপালে দিয়েছিলেন ছোট লাল টিপ, হাতে ছিল লাল টুকটুকে কাঁচের চুড়ি। আর চুল বাঁধার ক্ষেত্রে বাঙালি নারীর সেই চিরচেনা খোপা। এই সাজ তাকে করে তুলেছে অনন্য।
‘শুভ সপ্তমী’ শুভেচ্ছার সঙ্গে ছবিগুলো পোস্ট করার পর মিমের উৎসবের সাজ নজর কেড়েছে তার অনুসারীদের। ঐতিহ্য আর ফ্যাশনের সমন্বয়ে লাল শাড়িতে তার এই উপস্থিতি পূজার সাজের চেনা সৌন্দর্যকেই সামনে এনেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category