• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

‘সব দোষ আমার’—ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পার হতে না পারার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হং মিউং বো। গ্রুপ পর্বের সমীকরণ শেষে কোরিয়ানদের বিদায় নিশ্চিত হওয়ার পরদিনই এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। তবে এরপরই ঘটে ছন্দপতন। পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাঠে হেরে যায় তারা। শেষ পর্যন্ত সেরা তৃতীয় হওয়া দলগুলোর গোল পার্থক্যের মারপ্যাঁচে বিদায় নিতে হয় এশিয়ান জায়ান্টদের।
সংবাদ সম্মেলনে এসে হং মিউং বো বলেন, ‘দক্ষিণ কোরিয়া দলকে যারা ভালোবাসেন এবং সমর্থক করেন, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি। আজ আমি প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এই দায়িত্ব নেওয়া আমার জন্য সহজ ছিল না।’ তিনি আরও বলেন, ‘কোচ হিসেবে কোনো ব্যাখ্যাই চূড়ান্ত ফলাফলের চেয়ে বড় হতে পারে না। দেশের মানুষ আমাদের কাছ থেকে যে ফল আশা করেছিল, আমি তা এনে দিতে পারিনি। সব দায় কেবল আমার। তবে কোরিয়ান ফুটবলের প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে আমি দলের পাশে থাকব।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category