• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
ইরানের ওপর অবরোধ কার্যকরে ২০ যুদ্ধজাহাজ, কয়েক শ উড়োজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প ট্রাম্পের নিয়মকেই অস্ত্র বানিয়ে তাঁকে নিয়ে কীভাবে খেলছে ইরান উড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে পা ধরে কীভাবে বাঁচিয়ে আনলেন স্ত্রী মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত ৪ বছরের যুদ্ধে এবার সবচেয়ে ভয়াবহ জুন দেখল ইউক্রেনের বেসামরিকরা ইরানের হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, এফ-১৮ যুদ্ধবিমানকেও নিশানা চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিএনপি সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অনেকেই মেনে নিতে পারছেন না। সোমবার (১১ মে) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে- এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, যারা ক্ষমতার স্বাদ পায়নি তারাই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, গণতন্ত্র ও সমাজকে সঠিক পথে রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের ভুল থাকলে তা তুলে ধরার পাশাপাশি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজে নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও বিভ্রান্তি থাকে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার স্বল্প সময়ের মধ্যেই কৃষক কল্যাণসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং এসব উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, হজযাত্রীদের সমস্যা সমাধানে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। খাবারের মান নিয়ে অভিযোগ উঠলে যাচাই-বাছাই করে দেখা গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানসম্মত খাবার সরবরাহ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যয়ও কমানো হয়েছে। সমাজে মাদক, জুয়া ও অপরাধ দমনে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, গ্রামগঞ্জে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে ধর্মমন্ত্রী বলেন, আমি জনগণের প্রতিনিধি। সাংবাদিকরাও জনগণের অংশ। প্রয়োজন হলে যেকোনো সময় তারা যোগাযোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category