• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

সাজেক সংকট নিরসনে ৩ সদস্যের কমিটি গঠন

Reporter Name / ৭৭ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাঙামাটি: রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকসাজেকে চলমান অবরোধ ও আন্দোলন ঘিরে সৃষ্ট সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন এবং দ্রুত আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হেডম্যান ও কারবারিদের সঙ্গে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি এবং রাঙামাটির হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন।সভা শেষে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘সাজেকের চলমান আন্দোলনের সঙ্গে যেহেতু কারবারি অ্যাসোসিয়েশনের নাম এসেছে, সে কারণে আমরা হেডম্যান ও কারবারিদের নিয়ে বসেছি। আমরা শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি।’তিনি আরও জানান, সভায় রাঙামাটির তিনজন হেডম্যান ও কারবারিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগে খাগড়াছড়ির হেডম্যান ও কারবারিরাও সম্পৃক্ত থাকবেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।ওয়াদুদ ভূঁইয়া বলেন, আন্দোলনের প্রথম দিন থেকেই গণমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। তবে তখন আলোচনা শুরু করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category