• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

সাদিও মানেকে নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা সেনেগালের

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ফিফার বেঁধে দেয়া চূড়ান্ত সময়সীমার একদম শেষ মুহূর্তে এসে আসন্ন ফুটবল বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সেনেগাল। প্রাথমিক স্কোয়াড থেকে দুই ডিফেন্ডার মুস্তাফা এমবো এবং ইলাই কামারাকে বাদ দিয়ে নিজেদের মূল দল চূড়ান্ত করেছেন প্রধান কোচ পাপে থিয়াউ। এর আগে গত ২১ মে বিশ্বকাপের জন্য ২৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ। সেখান থেকে প্যারিস এফসির সেন্ট্রাল ব্যাক মুস্তাফা এমবো এবং বেলজিয়ামে জন্ম নেওয়া আন্ডারলেখটের ফুলব্যাট ইলাই কামারাকে মূল স্কোয়াড থেকে ছাঁটাই করা হয়েছে।
আফ্রিকান অঞ্চলের ১০টি কোয়ালিফায়ার দেশের মধ্যে সেনেগালকেই এবারর আসরে সবচেয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলের আক্রমণভাগের নেতৃত্ব থাকবে ৩৪ বছর বয়সী আল নাসর তারকা সাদিও মানের কাঁধে।
মানে ছাড়াও সেনেগালের এই শক্তিশালী ফরোয়ার্ড লাইনে ডাব পেয়েছেন বায়ার্ন মিউখের তারকা ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলমান এনদিয়ায়ে এবং ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইসশাইল সার। এছাড়া চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন ১৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখ তারকা বারা এনদিয়ায়ে। আগামী ১৬ জুন শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সেনেগাল।
বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের সেনেগাল স্কোয়াড: গোলরক্ষক: এডুয়ার্ড মেন্ডি, মোরি দিয়াও, ইয়েভান দিওফ। ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা, অ্যান্টোইন মেন্ডি, কালিদু কুলিবালি, এল হাদজি মালিক দিওফ, মামাদু সার, মুসা নিয়াকাহাতে, আবদুলায়ে সেক, ইসমাইল জ্যাকবস। মিডফিল্ডার: ইদ্রিসা গানা গেয়ে, পাপে গেয়ে, লামিন কামারা, হাবিব দিয়ারা, পাথে সিস, পাপে মাতার সার, বারা সাপোকো এনদিয়ায়ে। ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন, বাম্বা ডিয়েং, শেরিফ এনদিয়ায়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category