• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস, আবার বাড়ানোর প্রস্তাব বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির নিশ্ছিদ্র নিরাপত্তায় নিজ বাড়িতে দাফন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, প্রথম প্রান্তিকে হার ৩.৮৯% বন্যার ধাক্কা সামলে বাংলাদেশে ফের বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে : পূজা উদযাপন ফ্রন্ট

সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ফরিদপুর : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নির্দেশনায় তার নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার সংঘর্ষপ্রবণ গট্টি, মাঝারদিয়া ও সোনাপুর ইউনিয়নে দেশীয় অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিয়েছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকালে প্রথম দফায় মাঝারদিয়া ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়।
গ্রামবাসীর কাছ থেকে ঢাল–সড়কিসহ দেশীয় অস্ত্র গ্রহণের পর পুলিশের পক্ষ থেকে তাদের হাতে রজনীগন্ধার ফুল তুলে দেওয়া হয়।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় আয়োজিত এক অনুষ্ঠানে মাঝারদিয়া, খলিশপুট্টি ও মুরাটিয়া গ্রামের ২৩ বাসিন্দা ২৩টি দেশীয় অস্ত্র জমা দেন। এর মধ্যে ১০টি ঢাল ও ১৩টি সড়কি আছে। তবে ওই তিন গ্রামে যে পরিমাণ দেশীয় অস্ত্র মজুত আছে, তার তুলনায় জমা পড়া অস্ত্রের সংখ্যা অত্যন্ত কম। বিষয়টি এলাকাবাসী ও পুলিশ—উভয়েই স্বীকার করেছে।
স্থানীয় কয়েকজন বলেন, গ্রামবাসী অস্ত্র জমা দেওয়ার নামে পুলিশ ও প্রশাসনের সঙ্গে একধরনের প্রতারণা করেছেন। তাদের ভাষ্য, মাঝারদিয়া ইউনিয়নের ওই তিন গ্রামে হাজারও দেশীয় অস্ত্র মজুত আছে। অথচ জমা দেওয়া হয়েছে মাত্র ২৩টি।
এ কথা স্বীকার করেছেন সালথা থানার ওসি বাবলুর রহমানও। তিনি বলেন, ‘মাঝারদিয়া ইউনিয়নের তিনটি গ্রামের ২৩ ব্যক্তি এসব অস্ত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১০টি ঢাল ও ১৩টি সড়কি আছে। এই এলাকায় প্রচুর দেশীয় অস্ত্র আছে। যা আমাদের কাছে জমা পড়েছে, তা খুবই নগণ্য—আমরা জানি। তবু আমরা শুরু করেছি। ধীরে ধীরে উপজেলার সংঘর্ষপ্রবণ ইউনিয়ন সোনাপুর ও গট্টি এলাকাতেও আমরা এসব অস্ত্র উদ্ধারের আয়োজন করবো।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category