• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে সুগন্ধি চালের উৎপাদন এলাকা ক্রমেই কমে আসায় বাজারে এ চালের ঘাটতি তৈরি হয়েছে, বেড়েছে দামও। এ পরিস্থিতি মোকাবিলায় সুগন্ধি চাল উৎপাদন হয় এমন এলাকাগুলোতে কৃষকদের প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাজারে সুগন্ধি চালের দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সুগন্ধি চালের উৎপাদন এলাকাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এ কারণেই কিছু ক্ষেত্রে এ চালের ঘাটতি দেখা দিচ্ছে। সরকার ব্যাপকভাবে সুগন্ধি চাল রপ্তানি করছে না। অল্প কিছুদিন রপ্তানি হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। তিনি বলেন, দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয় এবং সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে কোন ফসল উপযোগী, তা নির্ধারণে ভূমি মন্ত্রণালয় থেকে সারা দেশে জরিপ করা হচ্ছে। বিষয়টি কৃষি মন্ত্রণালয়ও দেখছে।
প্রতিমন্ত্রী বলেন, আজকের সভায় খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সুগন্ধি চাল উৎপাদন হয় এমন এলাকাগুলো পরিদর্শন করবেন। যেসব এলাকায় এখনো এ চাল উৎপাদিত হয় এবং কৃষকদের উৎপাদনে আগ্রহ রয়েছে, সেসব এলাকায় অতিরিক্ত প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। তিনি আরও বলেন, সুগন্ধি চালের উৎপাদন বাড়ানো সম্ভব হলে এ চালের সংকট ও উচ্চমূল্যের সমস্যা থাকবে না বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category