• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
বদলির কথা বলে টাকা আদায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশ দেখে হুমকি ১১৯ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এমপি মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার: বাণিজ্যমন্ত্রী ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক : চিফ প্রসিকিউটর আ’ লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা ঝুঁকি নেবে তারা নিজেরা ঝুঁকিতে পড়বে-র‌্যাব নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : স্পিকার তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি : সংসদে আইনমন্ত্রী শরণার্থী জীবন নয়, নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের

সূর্যবংশীর নতুন বিশ্ব রেকর্ড, ফিফটি ১১ বলেই

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: যা কিছু বাকি, ব্যাটিং–রেকর্ডের সবই যেন নিজের করে নেওয়ার অভিযানে নেমেছেন বৈভব সূর্যবংশী। ভারতের ১৫ বছর বয়সী এই কিশোর তারকা এবার ৫০ ওভার ক্রিকেটে মাত্র ১১ বলে ফিফটি করেছেন। ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি দ্রুততম ফিফটির রেকর্ড। রবিবার (২১ জুন) ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী।
স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ভারত ও আফগানিস্তানের ‘এ’ দল নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের বিপক্ষে ১৫ জুনের ম্যাচে ভিন্ন এক ঘটনায় সমালোচিত হয়েছিলেন সূর্যবংশী। ভারতের হেরে যাওয়া ম্যাচটিতে ধাক্কা দিয়েছিলেন বিশেন হালাম্বাগেকে।
এবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ১১ বলে। সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের রেকর্ড। ২০০৫ সালে ১২ বলে ফিফটি করেছিলেন কৌশল্য। ভারতের বিহারে সূর্যবংশীর জন্ম সেই ঘটনার আরও ৬ বছর পর।
১১ বলে ফিফটির পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। এর মধ্যে ছক্কা ৫টি। একটি বল ডট খেলেছেন। দ্রুততম ফিফটির পর সেঞ্চুরির পথেও এগিয়ে গিয়েছিলেন। তবে সাহান আরাচ্চিগের বলে তুলে মিড অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২৯ বলে ৯৪ রান করে। সব মিলিয়ে ১০টি চার ও ৮টি ছক্কা মেরেছেন এই কিশোর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category