• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
ফটিকছড়িতে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু কলমাকান্দায় ‘আপনি তিন লাখ টাকা দেন’ বলা এসআই প্রত্যাহার হঠাৎ বৃষ্টির বিড়ম্বনায় কিশোরগঞ্জের কৃষকরা কিশোরগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ এক বছর পর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার যাচ্ছে আলু ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে শরনখোলায় দখলকৃত জমি উদ্ধার, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা এনরিকে–আরতেতা: চ্যাম্পিয়নস লিগ ফাইনালে স্প্যানিশ ইতিহাস চ্যাম্পিয়নস লিগে এবার রিয়াল মাদ্রিদ হওয়ার অপেক্ষায় পিএসজি

সোনার দাম কমেছে ভরিতে ২,১৫৮ টাকা

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত অর্থনীতি: বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও সোনার দাম কমেছে। এবার ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। মঙ্গলবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে সোনার দাম বেড়েছিল ২ হাজার ১৫৮ টাকা। সেদিন সকালে সমপরিমাণ দাম কমেছিল।
সোনার নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা হয়েছে।
সোমবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এদিকে মঙ্গলবার সোনার দাম কমলেও রুপার দাম একই আছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। ফলে চলমান ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি, বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৩২ ডলার কমেছে। সে কারণে সময়–সময় দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হচ্ছে। চলমান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম খুব একটা বাড়বে, তেমন পূর্বাভাস নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category