• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীন কোম্পানিকে কাজ দেওয়া কেন, প্রশ্ন আখতারের নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ দিলো বিশ্বব্যাংক আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২% পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে ভোট : ইসি বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান কাল, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। কংগ্রেসের একাধিক সূত্রের বরাতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে এই প্রকাশনা অনুষ্ঠান হওয়ার কথা। শনিবার কংগ্রেসের সূত্রগুলো জানায়, সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের উপস্থিত থাকার কথা রয়েছে। তথ্যসূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত আমন্ত্রণে মুখ্যমন্ত্রী বিজয় নয়াদিল্লি যাচ্ছেন। তাঁকে আমন্ত্রণ জানাতে তাঁর সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ফোনে কথা বলেছেন।
কংগ্রেসশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের পাশাপাশি জোটের শরিক দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন। গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর বইটি প্রকাশিত হয়। বইটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। ভারতের রাজনৈতিক অঙ্গনেও বইটি নিয়ে আলোচনা–সমালোচনা চলছে।
বিজয় তাঁর নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে আলোচনা আছে। তেলেঙ্গানা টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত জুনে নয়াদিল্লি সফর করেছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। সে সময় তিনি ভারত সরকারের থিঙ্কট্যাংক নীতি আয়োগের বৈঠকে অংশ নেন। পাশাপাশি তিনি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category