• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

স্পেন–আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে লক্ষাধিক সই সংগ্রহ

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি তোলা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। চেঞ্জ ডট অর্গে আবেদনটি চালু করেন গিজেলা সানচেজ নামে এক সমর্থক। গত রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদনটি করেন সানচেজ।
এই পিটিশনকারীর দাবি, রেফারির কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলে প্রভাব রেখেছে। তবে সুনির্দিষ্ট বা যাচাইকৃত কোনো প্রমাণ পেশ না করে অনিয়মের অভিযোগ তুলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সুষ্ঠু পর্যালোচনার আহ্বান জানান সানচেজ। এই প্রচারণায় এরই মধ্যে প্রায় ৬২ হাজার মানুষ সই করেছেন।
নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। এই ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়নের জন্য ফিফার প্রতি আহ্বানও জানানো হয় প্রচারণায়।
তবে এই আবেদনের কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক বৈধতা নেই, যা ফিফাকে কোনো অফিশিয়াল টুর্নামেন্টের ফল বদলাতে বাধ্য করতে পারে। ক্রীড়া বিধিমালার বিশেষ কোনো ধারা কিংবা কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছাড়া কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই।
আর্জেন্টিনার সমর্থকদের এই উদ্যোগের মতো বিশ্বকাপ চলাকালেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টির আগে একটি ট্যাকল নিয়ে বিতর্ক ম্যাচটি পুনরায় খেলার দাবিতে ফ্রান্সে অনলাইন প্ল্যাটফর্মে আবেদন চালু করা হয়। সেই আবেদনের পক্ষে ৮২ হাজারের বেশি সই সংগ্রহ হলেও তা টুর্নামেন্টের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।
ফাইনালে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর শিরোপা জেতে স্পেন। এই ম্যাচে রেফারিং নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category