• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

স্পেনকে হারিয়ে হকির বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: গত ১৯ জুলাই ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল টুর্নামেন্ট ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতার। কিন্তু বাজে ফুটবল খেলে স্পেনের কাছে হার মানে তারা। ১৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয় লা রোহারা। দেড় মাসের ব্যবধানে দেশটির সামনে সুযোগ আসে হকি বিশ্বকাপ জেতার। কিন্তু পারল না।
পুরুষ হকি ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। গত আসরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ফুটবলে আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে টানা শিরোপা জিততে না পারলেও হকিতে পেরেছে জার্মানরা। পাকিস্তানের সর্বোচ্চ চার শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাল তারা। এর আগে ইউরোপিয়ান পরাশক্তি জার্মানি ২০০২ সালে কুয়ালালামপুরে, ২০০০৬ সালে মনশেনগ্লাদবাখে ও ২০২৩ সালে ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন হয়েছিল। পাকিস্তান চারটি শিরোপা জেতে ১৯৭১, ১৯৭৮, ১৯৮২ ও ১৯৯৪ সালে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠেছিল স্পেন, সব মিলিয়ে তৃতীয়বার। কিন্তু প্রথম শিরোপার জন্য অপেক্ষা আরও বাড়ল।
বেলফিয়াস হকি এরেনায় ৮ হাজার দর্শকের সামনে অসাধারণ রক্ষণাত্মক দক্ষতা দেখিয়ে জয় তুলে নিয়েছে জার্মানি। ৪৪তম মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন জার্মানির মিচেল স্ট্রুথোপ। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা সহআয়োজক দেশ নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category