• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে (স্বপ্ন) ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দেশের অন্যতম বৃহৎ সুপারশপ চেইন স্বপ্নের মূলধন শক্তিশালী করা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ কার্যক্রমে সহায়তা করতেই এ বিনিয়োগ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বুধবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে (ডিএসই) এই তথ্য জানিয়েছে এসিআই পিএলসি
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত ২৩তম বোর্ড সভায় এ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এসিআই লজিস্টিকস ইস্যুকৃত ৭০ লাখ (৭ মিলিয়ন) কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার সাবস্ক্রাইব করবে এসিআই। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা, ফলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৭০০ কোটি টাকা।
জানা গেছে, প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ অক্টোবর ২০২৬- এর মধ্যে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এসিআই লজিস্টিকস লিমিটেড দেশের অন্যতম বৃহৎ আধুনিক খুচরা বিক্রয় চেইন ‘স্বপ্ন’ পরিচালনা করে। প্রতিষ্ঠানটি সারাদেশে সুপারশপ, এক্সপ্রেস আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিপণন করছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণ, নতুন আউটলেট স্থাপন, প্রযুক্তিনির্ভর সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং গ্রাহকসেবা সম্প্রসারণে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে আসছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category