• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
বদলেছে পাতায়া, তারপরও আসছে ইউএসএস আব্রাহাম লিংকন-এর প্রায় পাঁচ হাজার সেনাসদস্য ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের অষ্টম-নবম শ্রেণির বই কিনতে ৭৩৯ কোটি টাকা অনুমোদন ভর্তুকি মূল্যে বিক্রি করতে ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র বাড়লো সয়াবিন তেলের দাম, কমলো এলপিজির দাম যানজট কমাতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন শ্রদ্ধা ও সার্বভৌমত্বের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে: স্পিকার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার (৩ মে) এক নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।
ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, প্রধানমন্ত্রীর প্রেস টিমের সদস্য কেএম নজরুল হক (ক গ ঘধুসঁষ ঐধয়ঁব) ঢাকা বিমান বন্দরে হাজিদের লাগেজ চুরির ঘটনাটি আমার ফেসবুক স্ট্যাটাস দেখার সাথে-সাথে ধর্ম মন্ত্রী ও বিমান পরিবহণ মন্ত্রীকে অবহিত করেছেন। আমাকে অবাক করে দিয়ে সৌদি আরবের মক্কা শহর থেকে নিজে ফোন দিয়েছেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। উনি আমার কাছে পুরো ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেছেন ও সেই সাথে হাজিদের ল্যাগজ চুরির দুঃসংবাদ শুনে খুবই লজ্জিত হয়েছেন। উনি আমাকে জানিয়েছেন যে, উনি উনার মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য মন্ত্রণালয় এর সাথে কথা বলে আজ রাত থেকেই হাজিদের লাগেজ চুরি প্রতিরোধে ব্যবস্থা নেবেন। সেই সাথে মন্ত্রী মহোদয় জানিয়েছেন যে, উনি নিজে আমার আব্বার সাথে কথা বলে লাগেজ চুরির জন্য দুঃখ প্রকাশ করবেন। তিনি বলেন, আমি আশা করছি, আজ রাত থেকে আগত হাজিদের লাগেজ কেটে মালামাল চুরি বন্ধ হবে।
প্রধানমন্ত্রীর প্রেস টিমের সদস্য ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ দ্রত সময়ের মধ্যে সরকারের দায়িত্বশীল ব্যাক্তিদের অবহিত করার জন্য। উল্লেখ্য, এর আগে এক ফেসবুক পোস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার গুরুতর অভিযোগ তোলেন মোস্তফা কামাল পলাশ। সঙ্গে লাগেজ কাটার একটি ছবিও জুড়ে দেন তিনি। তার দাবি, মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ হাজি আসেন। পরবর্তী সময়ে প্রায় দেড়শ’ হাজির লাগেজ কাটা পাওয়া যায়। ওইসব লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্রও খোয়া গেছে বলে দাবি করেন তিনি। এই কারণে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category