• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

হোমনায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মেহেদী হাসান,হোমনা : কুমিল্লার হোমনায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় হোমনা সদরের খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু ও ওসমান গণি ভূঁইয়া।
এছাড়া বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির অন্যতম নির্বাহী সদস্য এ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হাসান (জাকি), পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), এবং মহিলা বিষয়ক সম্পাদক শেফালী বেগম।
সভায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয়, তা বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসাই বিএনপির রাজনীতির মূল শক্তি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। মানুষের সমালোচনা শুনতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কোনো বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সবাইকে রাজনৈতিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category