• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১

Reporter Name / ১৯৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মেহেদী হাসান, হোমনা: কুমিল্লার হোমনায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে হোমনা থানার এসআই আনিস উদ্দিন, এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাদ্দাম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দ এবং সৈয়দ কামরুল হাসান রনি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রনি কুমিল্লা কোতোয়ালী থানার গোলাবাড়ী মির বাড়ির বাসিন্দা সৈয়দ কামাল হোসেন ও সৈয়দ রুনু বেগম দম্পতির ছেলে।
হোমনা থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category