• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

১০ টাকা মুখে ছুড়ে দিয়ে বলে বাস থেকে গাবতলীতে নেমে যাবি: ইডেন ছাত্রী ফাল্গুনী

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহনের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখে বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীও।
শনিবার (২১ নভেম্বর) সকালে ইডেন মহিলা কলেজের সামনে নীলাচল পরিবহনের বাসগুলো আটকে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবি জানান। ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসটির এক কর্মী তার সঙ্গে অশোভন আচরণ করেন।
ফাল্গুনী জানান, বাসে ওঠার আগে বাসকর্মী তার গন্তব্য জানতে চান। তিনি সাভার যাওয়ার কথা জানালে তাকে বাসে উঠতে বলা হয়। পরে বাসে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখান। এরপর নিয়মিত যাতায়াতের মতো ৩০ টাকা ভাড়া দেন তিনি। তবে বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।
এ নিয়ে আপত্তি জানালে ওই বাসকর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন বৃষ্টি। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করি। তখন তিনি আমার দিকে ১০ টাকা মুখে ছুড়ে দিয়ে বলেছে, “বাস থেকে গাবতলীতে নেমে যাবি”। আমি জানতে চাই, সাভার যাওয়ার কথা বলার পর আমাকে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলছেন কেন? তখন তিনি বলেন, “তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।”
ফাল্গুনীর অভিযোগ, ওই বাসকর্মী বাসে থাকা অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন। এ সময় বাসের কয়েকজন যাত্রী প্রতিবাদ জানান। পরে ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করলেও তারা কিছু করতে পারেননি বলে হুমকিসূচক মন্তব্য করেন। ঘটনার বর্ণনা দিয়ে বৃষ্টি আরও বলেন, ‘আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি করায় আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে জেনেছি। বিষয়টি শুনতে এবং পরিস্থিতি দেখতে আমি ঘটনাস্থলে যাচ্ছি। শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category