• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ছয় দাবিতে ময়মনসিংহ মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে হিলি সীমান্ত পাহারায় গ্রামবাসী রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ শরীয়তপুরের গোসাইরহাটে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, আতঙ্কে এলাকাবাসী পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির মাইকিং মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া ৬ জন উধাও খুলনার বাজারে সবজি ও মুরগির দামে স্বস্তি থাকলেও মাছের দাম চড়া কিশোরগঞ্জের চামড়ার বাজারে সিন্ডিকেটের থাবা, ব্যবসায়ীদের দীর্ঘশ্বাস প্রখর রোদে হাঁসফাঁস, দুর্ভোগে রাজশাহীর শিশু, বয়স্ক এবং শ্রমজীবী মানুষ

১০ মাস চিকিৎসার পর লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : এক বছরের বেশি সময় ধরে মস্তিষ্কের টিউমারজনিত জটিলতায় ভুগছেন নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তখন থেকে লন্ডনেই আছেন, চলছে চিকিৎসা। প্রায় এক বছর চিকিৎসার পর এখন কেমন আছেন ‘বেদের মেয়ে জোস্‌না’ নায়ক?
কাঞ্চনের ঘনিষ্ঠজন ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, আশানুরূপ কোনো উন্নতি এখনো দেখা যায়নি অভিনেতার শরীরে। তিনি বলেন, ‘কাঞ্চন ভাইয়ের অবস্থা মোটামুটি আগের মতোই রয়েছে। কয়েক দফা থেরাপি নিয়েছেন, এখন আরেক ধাপের থেরাপি চলছে। এটি ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা পরবর্তী অবস্থা মূল্যায়ন করবেন।’
লিটন আরো জানান, ইলিয়াস কাঞ্চন এখন টুকটাক কথা বলতে পারলেও কথাবার্তায় এখনও জড়তা রয়েছে। বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন অভিনেতা। সেখান থেকে কিছু পারিবারিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। সেগুলো দেখে অনেকে ভাবছেন, অভিনেতা বুঝি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে শারীরিক জটিলতা দেখা দেয় ইলিয়াস কাঞ্চনের। কয়েক মাস দেশে পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে নেওয়া হয়। ৫ আগস্ট অপারেশনে টিউমারের একটি বড় অংশ অপসারণের পর থেকে থেরাপি নিচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category