• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
রাণীনগরে হাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ ত্রিশালে সার ও বীজ পেল ৩ হাজার কৃষক কচুয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন নিজেদের মধ্যে যোগাযোগ চ্যানেল খুলছে যুক্তরাষ্ট্র-ইরান ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল পাকিস্তানও আরব সাগরে আছড়ে পড়ল মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার, নিখোঁজ ১ কিয়েভে রুশ বাহিনীর বড় হামলা, কমপক্ষে ১০ জন নিহত ট্রাম্প বললেন, ‘যুক্তরাষ্ট্র এমন উড়োজাহাজ বানাতে পারত না’ খামেনির শেষ বিদায়ে ৬০০ বিদেশি সাংবাদিক, নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবে জাপান

১০০ কোটির পথে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : অক্ষয় কুমার অভিনীত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে ধারাবাহিকভাবে দুর্দান্ত ব্যবসা করছে। মঙ্গলবার ‘ব্লকবাস্টার টিউজডে’ টিকিট অফারের পুরো সুবিধা নিয়েছে ছবিটি। ফলে আহমেদ খান পরিচালিত ছবিটি সোমবারের তুলনায় এদিন আরও বেশি আয় করেছে। প্রথম সপ্তাহেই ছবিটির আয় ৯৬ থেকে ৯৮ কোটি রুপিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তারকাসমৃদ্ধ এই কমেডি ছবি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করতে শুরু করেছে। সপ্তাহান্তের দুর্দান্ত ব্যবসার পরই ইঙ্গিত মিলেছিল, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বড় হিট হতে পারে। সোমবার প্রত্যাশার চেয়ে ভালো আয় করার পর মঙ্গলবার আয়ের গতি আরও বেড়ে গেছে। ‘ভূত বাংলা’র পর চলতি বছরে অক্ষয়ের ঝুলিতে আরও একটি বড় সফল ছবি যোগ হতে চলেছে।
পেইড প্রিভিউ শোসহ সপ্তাহান্তে ছবিটি মোট ৬৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। শুক্রবারের তুলনায় শনিবার এবং পরে রোববারেও ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। সপ্তাহান্তে দর্শকদের ইতিবাচক মুখে মুখে প্রচারের (ওয়ার্ড অব মাউথ) প্রভাব পড়ে সোমবারেও। প্রথম সোমবারে শুক্রবারের তুলনায় ৫০ শতাংশ আয় কমে ছবিটি ৮ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করে।
স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে চালু থাকা ব্লকবাস্টার টিউজডে অফারের সুবিধা পেয়েছে ছবিটি। এই অফারে বড় মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকেরা মাত্র ১৯৯ রুপিতে টিকিট কিনতে পেরেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির পঞ্চম দিন অর্থাৎ মঙ্গলবার ছবিটি ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে।
এটি শুধু সোমবারের তুলনায় আয় বৃদ্ধিই নয়; বরং সামনের দিনগুলোতেও ছবিটি শক্ত অবস্থান ধরে রাখবে, এমন ইঙ্গিতও দিচ্ছে। সপ্তাহান্তে ছবির ব্যবসা ভালো ছিলই, এখন কর্মদিবসগুলোর আয়ই নির্ধারণ করবে শেষ পর্যন্ত এই সিকুয়েল ছবির বক্স অফিস সংগ্রহ কতটা বড় হবে। পাঁচ দিনে ছবিটির ভারতে মোট ৮১ কোটি ৫০ লাখ রুপি নিট আয় হয়েছে।
বর্তমান গতিধারা অব্যাহত থাকলে প্রথম সপ্তাহ শেষে ছবিটির মোট আয় ৯৬ থেকে ৯৮ কোটি রুপির মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অক্ষয় কুমার জানিয়েছেন, ছবিটির নির্মাণ ব্যয় মাত্র ১১৫ কোটি রুপি। সে হিসাবে দ্বিতীয় সপ্তাহান্তেই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে ‘হিট’ তকমা পেয়ে যেতে পারে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল আনিস বাজমী পরিচালিত ছবি ‘ওয়েলকাম’। এই ছবির মূল চরিত্রে ছিলেন নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়াল, ফিরোজ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ ও মল্লিকা শেরাওয়াত। ছবিটি দারুণ সাড়া ফেলেছিল। এরপর ২০১৫-এ আসে এর সিকুয়েল ‘ওয়েলকাম ব্যাক’।
আনিস বাজমী পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার ও ক্যাটরিনার জায়গায় দেখা যায় জন আব্রাহাম আর শ্রুতি হাসানকে। এবার মুক্তি পেল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
আহমেদ খান পরিচালিত এই কমেডি ছবিতে অক্ষয় কুমার ছাড়া সুনীল শেঠি, আরশাদ ওয়ারশি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, শ্রেয়স তলপড়ে, জনি লিভার, রাজপাল যাদব, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, ফরিদা জালালসহ অনেক তারকা আছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category