• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
আদাবর হাক্কারপাড় খালে ভেসে আসে স্কুলব্যাগে নারীর খণ্ডিত মরদেহ মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার হেফাজতের সম্মেলনে তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করি, অন্তত ৮০ শতাংশ আমরা পারব: প্রধানমন্ত্রী নিরাপদ ডিজিটাল তথ্যভাণ্ডারের প্রস্তাব মোদির বাতের কষ্টে ভুগছেন দেশের ৩০ শতাংশ মানুষ গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৭৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ২৩ জুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কায় পুলিশকে মাঠপর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো গোষ্ঠী যেন পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (২০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলার্ট করা তো আমাদের কাজ। আর না থাকলেও এলার্ট করতে পারি। যেহেতু আমরা আশঙ্কা করছি, ২৩ জুনকে কেন্দ্র করে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে বলি—এটা কোনও রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে।
৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশ বাহিনী দ্রুত তাদের মনোবল ও নৈতিক সাহস ফিরে পেয়েছে বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তারা আরও সক্রিয়ভাবে কাজ করছে এবং জীবনের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করছে। তিনি বলেন, মানুষের মধ্যে আগে একটা ধারণা ছিল, পুলিশ হয়তো নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আমি দেখছি, ৫ আগস্টের পর আমাদের পুলিশ বাহিনী তাদের মোরাল বেস, মোরাল কারেজ খুব দ্রুত ফিরে পেয়েছে। এখন তারা অনেক বেশি সক্রিয় হয়ে দায়িত্ব পালন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সরকার কাজ করছে। যারা ভালো কাজ করছেন, তাদের পুরস্কৃত ও উৎসাহিত করা হচ্ছে, যাতে অন্যরাও অনুপ্রাণিত হন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত সাড়ে তিন মাসে বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ডে সন্তুষ্ট হওয়ার মতো অনেক বিষয় আছে। পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও সাহসিকতার স্বীকৃতি দিতে পুরস্কার ও সম্মাননা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি। তারা যাতে দায়িত্ব সঠিকভাবে পালন করে, সে জন্যই ভালো কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category