• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
৩ যুগে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পাথরঘাটার ১৯২ জেলে শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী এক্স-রে করতেই পেটের ভিতরে দেখা গেলো সোনার চেইন জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তাসহ ৬০৫ জন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সাধারণ মানুষের কী হবে? দিনে গরম, রাতেও ঘুম নেই ভোগান্তির সঙ্গে বাড়ছে ব্যয় নতুন পে স্কেলে মূল্যস্ফীতিতে কিছুটা চাপ তৈরির আশঙ্কা রয়েছে: ডা. জাহেদ উর রহমান ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেয়া হবে না: ট্রাফিক প্রধান যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি ও পরামর্শ

২৫তম গ্র্যান্ড স্লামে ২০ বছর পর জোকোভিচের বিদায়, কাঁদলেন কোর্টেই

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার জন্য নিউইয়র্কের কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ। প্রথম সেটে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন সার্ব তারকা। কিন্তু বেদনাদায়ক পরাজয়ের স্বাদ নিয়ে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো তাকে।
সারারাত তীব্র শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করেছেন জোকোভিচ। প্রথম রাউন্ডে নেমে দুর্দান্ত প্রত্যাবর্তনের আভাস দিলেও অসুস্থতার কাছে নতি স্বীকার করতে হয়েছে তাকে। আর্জেন্টাইন প্রতিপক্ষ মারিয়ানো নাভোনের কাছে ৬-৭, ৭-৫, ৬-৪, ২-৬, ১-৬ গেমে হেরে গেছেন তিনি।
আর্থার অ্যাশে স্টেডিয়ামে শুরু থেকেই জোকোভিচের শারীরিক সমস্যা স্পষ্ট ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে ছাদ বন্ধ করে দেওয়ার আগেই ৩৯ বছর বয়সী তারকা বারবার তার মাথায় আইসব্যাগ রাখছিলেন। নিউইয়র্কের আর্দ্র কন্ডিশনে অস্বস্তিবোধ করছিলেন তিনি। এমনকি ছাদ বন্ধ হওয়ার পর এসি চালাতে সুপারভাইজারকে অনুরোধ করেন।
তার সমস্যা আরও প্রকট হয়ে ওঠে তৃতীয় সেটে। ষষ্ঠ গেমে কয়েকবার বমি করেন জোকোভিচ। টুর্নামেন্টের এক ফিজিও তাকে ট্যাবলেট খাওয়ান এবং তার দল কোর্টসাইডে তরল খেতে দেন। লড়াই পা রাখে চতুর্থ ঘণ্টায়। এই প্রতিকূলতা সত্ত্বেও জোকোভিচ ঘুরে দাঁড়ান। প্রথম সেটে টাইব্রেকে হারার পর তিনি দ্বিতীয় ও তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান। জয় থেকে মাত্র এক সেট দূরে ছিলেন তিনি।
কিন্তু নাভোনি প্রত্যাবর্তন করতে দেননি। চতুর্থ সেটে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। তারপর ম্যাচ নির্ধারণী সেটে অনায়াসে জেতেন আর্জেন্টাইন। শেষ সেটে যেন অসহায় আত্মসমর্পণ করেন জোকোভিচ। ৪-১ এ পিছিয়ে পড়ার পর যেন নিয়তি বুঝে গিয়েছিলেন। ঘুরে দাঁড়ানোর শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। তারপর রাতের সবচেয়ে আবেগময় মুহূর্ত দেখা যায়। জয় নির্ধারণী সেটে কোর্টেই কাঁদতে শুরু করেন জোকোভিচ।
ঘণ্টার পর ঘণ্টা ধরে তীব্র গরম, পানিশূন্যতা, অসুস্থতা ও অপ্রতিরোধ্য প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের পর জোকোভিচের কান্না এসে যায়। দর্শক সারিতে বসে থাকা তার স্ত্রী জেলেনাকেও বিচলিত দেখা গেছে।
শেষ পর্যন্ত জোকোভিচের অবিশ্বাস্য প্রত্যাবর্তনকে ছাইচাপা দিয়ে ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ জয় পান নাভোনে। মেজরে টানা ৭৮টি প্রথম রাউন্ডের ম্যাচ জেতা সার্ব তারকাকে থামালেন তিনি। শেষবার জোকোভিচ প্রথম রাউন্ডে হেরেছিলেন ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category