• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

৫০তম বিসিএস থেকে ভাইভা ১০০ নম্বরের: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এ পরিবর্তন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় কার্যকর হবে। এসব পরীক্ষায় এখন থেকে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর পর্বের কার্যবিবরণী টেবিলে উপস্থাপন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত এসআরও নং-৪১২-আইন/২০২৪ অনুযায়ী ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিধি ১৮-এর উপবিধি (১)-এর সারণির ক্রমিক নম্বর (৭)-এর বিপরীতে উল্লিখিত মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। তিনি জানান, ৪৭তম বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ৪৮তম ও ৪৯তম-এই দুই বিশেষ বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর ২২ক বিশেষ বিধান অনুযায়ী ৪৮তম ও ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ১০০ নির্ধারণ করা হয়েছিল। তিনি আরও বলেন, ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category