• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায়। সিরিজের প্রথম টেস্ট জিতে তারা ইতিহাস গড়েছিল। এখন ম্যাকাইতে লড়ছে দ্বিতীয় ও শেষ টেস্টে। এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক সিরিজে আগামী অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। আসন্ন টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়েছে।
অক্টোবরের শেষদিকে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজে প্রথম ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অক্টোবরের শেষ দিকে শুরু হয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সিরিজটি চলবে।
ভেন্যুর বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় আরও বড় স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে শান্ত-হাসানদের। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন সিরিজ জিতলে পয়েন্ট টেবিলে তাদের আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে।
অন্যদিকে, ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের এই সিরিজে বাংলাদেশ নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে কঠিন কন্ডিশনে নিজেদের প্রমাণ করার, পাশাপাশি পয়েন্ট সংগ্রহ করে অবস্থানের উন্নতি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে আরেকটি সিরিজ রয়েছে বাংলাদেশের। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে তারা দুই টেস্টের সিরিজ খেলতে যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category