• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস!

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আফ্রিকান ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত মামলার রায় হতে চলেছে মঙ্গলবার। গত বছর মরক্কো ও সেনেগালের মধ্যকার আফ্রিকা কাপ অব নেশনস ফাইনালের ট্রফির লড়াইয়ের মীমাংসা করতে সিদ্ধান্ত জানাবে ক্রীড়া আদালত নামে পরিচিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। কিন্তু রায় ঘোষণার আগেই তথ্য ফাঁস হয়ে গেছে! মরোক্কান ফুটবল ফেডারেশনের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ক্রীড়া আদালত মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত করেছে।
এই বছর ১৮ জানুয়ারি রাবাতে বিতর্কিত ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। মাঠে নিষ্পত্তি হওয়া ওই ম্যাচটি মাসের পর মাস ধরে আইনি বিবাদে পরিণত হয়েছিল। মার্চের মাঝামাঝিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল সেনেগালের কাছ থেকে ট্রফি কেড়ে নেয় এবং মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সেনেগাল খেলোয়াড়রা ম্যাচ বয়কট করেছিল। পরে তারা মাঠে ফিরলে পাপে গুয়ের গোলে অতিরিক্ত সময় ম্যাচ জেতে। কিন্তু সেনেগালের বিপক্ষে খেলার নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনে মরোক্কান ফেডারেশন। আফ্রিকা কাপ অব নেশনসের নীতিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ বিবেচনায় এনে তাদের সিদ্ধান্ত জানায়, যেখানে বলা হয়েছে—নির্ধারিত সময় শেষ হওয়ার আগে যে কারণেই হোক না কেন, রেফারির অনুমতি ছাড়া মাঠ ছাড়লে বা খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরাজিত বিবেচনা করা হবে এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। সেই আইনে সিএএফ মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে।
এই মামলার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদপত্র মার্কা জানিয়েছে, কয়েক মাস ধরে ক্রীড়া আদালত এই মামলা নিয়ে পর্যবেক্ষণ করেছে এবং দুই পক্ষের কাছ থেকে পাওয়া যুক্তিতর্কের খণ্ডন করেছে। তারপরই প্রতিযোগিতার আইনি কাঠামোর ভিত্তিতে নেওয়া আফ্রিকান ফুটবল সংস্থার সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে। তাতে করে মরক্কোই চ্যাম্পিয়ন থাকছে।
একই সূত্র যোগ করেছেন, মরোক্কান ফেডারেশনের কর্তারা ফাঁস হওয়া তথ্য নিয়ে সতর্ক অবস্থানে। কিন্তু তারা বিশ্বাস করে, আইনের লড়াইয়ে তারা বেশ শক্ত অবস্থানে। সেনেগালের ম্যাচ বয়কটের ঘটনা একেবারে নিয়ম লঙ্ঘন, যা উপেক্ষা করা যায় না। যদিও রেফারির সিদ্ধান্তগুলোর বিরোধিতা করাই ছিল তাদের আসল উদ্দেশ্য।
আপাতত ট্রফি কার, তা নিয়ে যেসব তথ্য ফাঁস হচ্ছে সেটা গণমাধ্যমের দাবি এবং সূত্রগুলোর একান্ত মতামত। তবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেবে ক্রীড়া আদালত। আফ্রিকার চ্যাম্পিয়ন কারা, জানতে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category