• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

অদ্ভুত এক ‘বাড়ির ভেতর বাড়ি’র গল্প

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: ক্রোয়েশিয়ার ব্রাক দ্বীপের বোল শহরে অবস্থিত আদ্রিয়াতিক উপকূলের অন্যতম এক অদ্ভুত ভবন। শহরের কেন্দ্রের কাছাকাছি অবস্থিত এই ভবনটি প্রথম দেখায় খুব একটা চোখকাড়া মনে না-ও হতে পারে। এটি দেখতে মূলত একটি পুরোনো, অসমাপ্ত ভবনের মতো। তবে এর ভেতরে পা রাখলেই বোঝা যায় আসল রহস্য, রেশিয়ান পুতুলের মতো একটি বড় কাঠামোর ভেতরে লুকিয়ে আছে আস্ত আরেকটি বাড়ি। সে কারণেই এর নাম দেওয়া হয়েছে ‘হাউস ইন অ্যা হাউস’ বা বাড়ির ভেতর বাড়ি, যা স্থানীয়ভাবে ‘পালোচ’ নামেও পরিচিত।
উপর থেকে দেখলে মনে হয়, একটি বড় অসমাপ্ত প্রাসাদের দেয়ালের মাঝে ছোট বাড়িটি যেন ‘বন্দি’ হয়ে আছে। স্থানীয় লোককথা অনুযায়ী ঘটনাও প্রায় একই রকম। এই বাড়িটি কীভাবে তৈরি হয়েছিল তার সঠিক ইতিহাস এখন আর কেউ না জানলেও, সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো এক জেদি বাড়ির মালিকের জমি বিক্রি করতে অস্বীকৃতি জানানোর ঘটনা।
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কীচীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
কিংবদন্তি রয়েছে, উনিশ শতকের শেষের দিকে এক প্রভাবশালী ও ধনী সামুদ্রিক ব্যবসায়ী পরিবার ভুকোভিচ বোল শহরে একটি বিশাল বাসস্থান তৈরির সিদ্ধান্ত নেয়। তারা বাজারমূল্যের চেয়ে বেশি দামে শহরের জমি কেনা শুরু করলে স্থানীয়রা সানন্দে জমি বিক্রি করে দেন। তবে সিলা ডাকনামের মার্কো নামের এক ব্যক্তি তার বাড়িটি বিক্রি করতে স্পষ্ট মানা করে দেন। ভুকোভিচ পরিবার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে তাকে জোরপূর্বক উচ্ছেদ করার কৌশল নেয়। তারা সিলার বাড়ির মাত্র কয়েক মিটার দূর দিয়ে চারপাশ ঘিরে নিজেদের প্রাসাদের দেয়াল তোলা শুরু করে, যাতে চারদিকের অবরুদ্ধ পরিবেশ দেখে সিলা একপর্যায়ে বাড়ি বিক্রি করতে বাধ্য হন।
তবে এর মধ্যেই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাসাদের বাকি কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় মালামাল কিনতে যাওয়ার পথে সমুদ্রযাত্রায় ভুকোভিচ পরিবারের তিন ভাই মারা যান। ফলে প্রাসাদের কাজ চিরতরে বন্ধ হয়ে যায়। আর মার্কো সিলা তার জীবনের বাকি সময়টা সেই বাড়ির ভেতরের বাড়িতেই কাটিয়ে দেন। এই লোককথাটি কতটুকু সত্য তা নিশ্চিতভাবে জানার উপায় না থাকলেও, এই অদ্ভুত স্থাপত্যশৈলীটি এখন ব্রাক দ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ এবং সাধারণ মানুষের ‘দমে না যাওয়ার’ এক অনন্য প্রতীক।

সূত্র: ওডিটি সেন্ট্রাল


আপনার মতামত লিখুন :
More News Of This Category