• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একইসঙ্গে অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (১১ মে) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এতে পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইতালির রাষ্ট্রদূত, লিবিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত), ঢাকায় আইওএম মিশনের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অসাধু সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনার জন্য কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় ইউনিয়ন ২০২৬ সালের জুনে আশ্রয় ও অভিবাসন বিষয়ে একটি নতুন বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে, যেখানে অনিয়মিত অভিবাসীদের বৈধ মর্যাদা পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর হবে।
আলোচনায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণে মতবিনিময় হয়। অভিবাসীদের দক্ষতা উন্নয়ন, ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং নিয়মিত অভিবাসন প্রক্রিয়াকে আকর্ষণীয় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। গন্তব্য দেশগুলোর নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয় করে কর্মসংস্থান-নিশ্চিত অভিবাসন কাঠামো গড়ে তোলার মাধ্যমে একটি সুপরিকল্পিত নিয়মিত অভিবাসন পথ তৈরি করার ওপর জোর দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে, যাতে তারা রেমিট্যান্স, মূলধন, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশ ফার্স্ট ধারণার আলোকে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে পারেন, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category