• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

অভিনেত্রী তানজিকা আমিন এবার শাড়িতে স্নিগ্ধ ও নতুন লুকে

Reporter Name / ৭৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ছোট পর্দা থেকে ওটিটি, সব মাধ্যমেই নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তানজিকা আমিন। নিয়মিত ওটিটি প্ল্যাটফর্মে বৈচিত্র্যময় কাজ করে আলোচনায় আসা এই তারকা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। কাজের ব্যস্ততার মাঝেও ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভোলেন না তিনি।
সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেল এক স্নিগ্ধ ও নতুন লুকে। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন তানজিকা। ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
ছবিতে তানজিকাকে গাঢ় সবুজ রঙের একটি জামদানি শাড়িতে দেখা গেছে। শাড়ির সঙ্গে ম্যাচিং করে স্লিভলেস ব্লাউজ এবং কানে বড় ঝুমকা পরেছেন তিনি। তবে সবচেয়ে নজর কেড়েছে তার চুলের সাজ; খোঁপায় গোঁজা ছিল গোলাপি ফুল।
সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করার পর থেকেই রূপের প্রশংসায় ভাসছেন তানজিকা। তার পোস্টের নিচে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গেছে। কেউ তাকে ‘অনন্যা’ বলছেন, আবার কেউ তার স্নিগ্ধ হাসির প্রশংসা করছেন।
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে তানজিকা নিজেকে প্রমাণ করেছেন। সাম্প্রতিক সময়ে ওটিটির কাজে তার অভিনয় নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝেই এমন স্নিগ্ধ রূপে ধরা দিয়ে দর্শকদের চমকে দিতে পছন্দ করেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category