• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুরঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) যৌথভাবে এ সভার আয়োজন করে। পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, মেডিকেল অফিসার ডা. মো. শাকিল খান এবং গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার নাইমুল ইসলাম। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভা শেষে স্যানিটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেনের নেতৃত্বে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান ও সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category