• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

অ্যাঞ্জেলিনা জোলির পর প্রথমবার নতুন প্রেম প্রকাশ্যে আনলেন ব্র্যাড পিট

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : হলিউড তারকা ব্র্যাড পিট অবশেষে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ইনেস ডি র‍্যামনের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনলেন। সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রেমের স্বীকৃতি দিলেন ‘ফাইট ক্লাব’খ্যাত এই অভিনেতা।
সম্প্রতি সংগীত তারকা টেলর সুইফট ও ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানে অংশ নেন ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামন। ওই অনুষ্ঠানের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পরই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ছবিতে দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়।
ব্র্যাড ও ইনেসের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০২২ সালে। তবে এতদিন তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন। এবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের যুগল উপস্থিতি ভক্তদের সামনে আসে। এর আগে ব্র্যাড পিটের সঙ্গে সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। ২০০৫ সালে শুরু হওয়া তাঁদের সম্পর্ক পরে বিয়েতে গড়ায় ২০১৪ সালে। তবে ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন জোলি। দীর্ঘ আইনি জটিলতার পর ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ঘরে রয়েছে ছয় সন্তান। বিচ্ছেদের পর তাঁদের সম্পর্ক, সন্তানদের অভিভাবকত্ব এবং সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে হলিউডে।
অন্যদিকে, ইনেস ডি র‍্যামন এর আগে অভিনেতা পল ওয়েসলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৯ সালে বিয়ে করা এই দম্পতির বিচ্ছেদ হয় ২০২২ সালে।
প্রায় চার বছর সম্পর্ক গোপন রাখার পর ইনেসের সঙ্গে ব্র্যাড পিটের এই প্রকাশ্য উপস্থিতিকে তাঁর জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন ভক্তরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category