• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

আইপিএলে অন্দরের খবর বাইরে পাচার করছেন ক্রিকেটারদের বান্ধবীরা!

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : আইপিএল নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। সম্প্রতি জানা গিয়েছিল, খেলা চলাকালে ক্রিকেটারদের সঙ্গে বান্ধবীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবার এ বিষয়ে সরাসরি মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ সাইকীয়া। জানালেন, ক্রিকেটারদের ঘরে অস্বীকৃত ব্যক্তিদের যাতায়াতের ক্ষেত্রে কড়া নিয়ম আনতে চলেছেন তারা।
২০১৩ সালে আইপিএল কলঙ্কিত হয়েছিল জুয়া কাণ্ডে। তারপর বেশ কয়েক বছর বোর্ডের কড়া নিয়মের আওতায় ছিলেন ক্রিকেটারেরা। করোনার পর থেকে ধীরে ধীরে কিছুটা শিথিল হয়েছে সেই নিয়ম। তারই সুযোগ ক্রিকেটারেরা কাজে লাগাচ্ছেন কি না সেই প্রশ্ন উঠছে।
শোনা গিয়েছে, এক ক্রিকেটারের বান্ধবী অন্তত দু’বার গোপন তথ্য পাচার করে দিয়েছেন বাইরের কারও কাছে। তার পরেই বোর্ডের অলিখিত নির্দেশিকা ছিল। সেই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন দেবজিৎও। তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সম্প্রতি বেশ কিছু দুর্নীতি-বিরোধী এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভাঙার ঘটনা নজরে এসেছে। অস্বীকৃত ব্যক্তিকে দলের সদস্যদের সঙ্গে দেখা গিয়েছে। টিম হোটেল, ক্রিকেটার বা কর্মকর্তাদের ঘরেও তারা চলে যাচ্ছে।
দেবজিৎ বলেছেন, “দল এবং ক্রিকেটারদের আচরণে বেশ কিছু অসঙ্গতি এবং অনিয়ম ধরা পড়েছে এবার। তাই বিসিসিআই এবং আইপিএল একটি নির্দেশিকা তৈরি করছে। দ্রুত সেটি প্রকাশ করা হবে। অনেক অস্বীকৃত ব্যক্তিরা দলের সদস্যদের সঙ্গে ঘুরাফেরা করছে। তারা হোটেলে আসছে, ক্রিকেটার এবং কর্তাদের ঘরে ঢুকে পড়েছে। এটা পুরোপুরি দুর্নীতি-বিরোধী নিয়মের বিরুদ্ধে।
আরও বলেছেন, আমরা দেখেছি, দলের মালিক এবং কর্মকর্তারা ক্রিকেটারদের সঙ্গে এমন এলাকায় দাঁড়িয়ে আলোচনা করছে যা নিষিদ্ধ। কিছু নিয়ম আমাদের মানতেই হবে। সেগুলোই এবার ভাঙতে দেখা যাচ্ছে। আমরা অত্যন্ত গুরুত্ব নিয়ে বিষয়টি দেখছি। নির্দেশিকা কড়া ভাবে অনুসরণ করা হবে। এরপর কেউ নিয়ম ভাঙলে বিসিসিআই এবং আইপিএল কড়া ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category