• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

আইসিসির মাসসেরার দৌড়ে নাহিদ রানা

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : বাইশ গজে বল হাতে গতির ঝড় তুলছেন টাইগার পেস সেনসেশন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে আগুন ঝড়িয়ে এবার আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ক্রিকেটারের সঙ্গে মাস সেরার দৌড়ে আছেন বাংলাদেশি নাহিদ রানা।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেন নাহিদ। তিন ম্যাচের সিরিজে শিকার করেছেন ৮ উইকেট। গড় ছিল ১৬.৭৫, আর ইকোনমি রেট ৪.৪৬। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপে ধস নামান তিনি। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে নেন যথাক্রমে ১ ও ২ উইকেট।
তার পারফরম্যান্সে ভর করে ২-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা। সিরিজসেরার পুরস্কারও জেতেন নাহিদ। তার সঙ্গে মনোনয়নের তালিকায় আছেন ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। ওমান ক্রিকেট দলের অধিনায়ক ও ওপেনার জাতিন্দর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ–২ এ দারুণ সময় কাটিয়েছেন। পাঁচ ওয়ানডেতে তিনি করেছেন ২৬৬ রান। গড় ৫৩.২০, স্ট্রাইক রেট ১১৫-এর বেশি। স্কটল্যান্ডের বিপক্ষে করেন ৫১ রান। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে নেপালের বিপক্ষে তার ৯৬ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস। কীর্তিপুরে খেলা সেই ইনিংসটি ছিল ওমানের হয়ে নতুন রেকর্ড।
তালিকার তৃতীয় ক্রিকেটার অজয় কুমার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন সংযুক্ত আরব আমিরাতের এই বোলার। প্রথম দুই ওয়ানডেতেই তিনি নিয়েছেন ৯ উইকেট। তার গড় মাত্র ৭.৬৬ এবং ইকোনমি রেট ৩.৬৬। নেপালের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নেওয়ার পর ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে আলোড়ন তোলেন অজয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category