• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

আইস্ক্রিনে দেখা যাবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ওয়েব সিরিজ অ্যানি

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: আইস্ক্রিনে দেখা যাবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ওয়েব সিরিজ অ্যানি। গত বুধবার চ্যানেল আই কার্যালয়ে পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও প্রযোজকদের উপস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রযোজক এহসানুল হক, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেন। এহসানুল জানান, ‘মুক্তির তারিখ শিগগির জানিয়ে দেওয়া হবে।’

গত জুন মাসে জার্মানির ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে প্রিমিয়ারের পর থেকেই সিরিজটি নিয়ে আগ্রহ প্রকাশ করে আসছেন দেশের দর্শক। সিরিজটির প্রযোজক এহসানুল হক বলেন, ‘সিরিজটি সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে প্রশংসিত হয়। এবার সিরিজটি আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও যাবে। আমাদের মনে হয়েছে, দর্শক অ্যানি পছন্দ করবে। এটির স্টোরি টেলিং, উপস্থাপন দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।’

সিরিজটি দিয়ে প্রথমবার সাদের পরিচালনায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তিনি বলেন, ‘আন্তর্জাতিক উৎসবের পরে দেশের দর্শক সিরিজটি দেখতে পারবে। দর্শক কীভাবে নেবে, সেটাই এখন দেখার বিষয়। আমরা তো দেশের দর্শকদের জন্যই মূলত কাজ করি। আমার আশা, দর্শকদের পছন্দ হবে।’

এই সময় নাজিফা তুষি আরও বলেন, ‘রইদ সিনেমার আগেই এটা শুট করা। আমি নিজেই সিরিজটি নিয়ে আগ্রহী। এটা আমার অনেক পছন্দের কাজ। এক্সপেরিমেন্টাল কাজটি আমাকে ভিন্ন অভিজ্ঞতা দিয়েছিল। হয়তো কাজটি সবাই পছন্দ করবেন না। তবে যাঁরা সাদের কাজের সঙ্গে পরিচিতি, তাঁরা পছন্দ করবেন। যাঁরা দেখবেন, তাঁদের ভালো লাগবে।’

অ্যানি মূলত ডিস্টোপিয়া ঘরানার সিরিজ। ছোট এক শহরের নার্স অ্যানি একা হাতে পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই অদ্ভুত একটি অসুখে পড়ে পৃথিবী। এই অসুখে সংক্রমিত পুরুষেরা নারীদের প্রতি এক নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে। এই ‘হেইট প্যানডেমিক’-এর মধ্যেই এক রাতে অ্যানির ওপর নৃশংস হামলা চালায় এক মুখোশধারী। অ্যানিকে চিরতরে বদলে দেয় এই সহিংসতা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category