• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা

আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী মৌসুমে কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চালও সংগ্রহের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম ৷ রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিম্টার কায়সার কামাল।
প্রশ্নে মো. সেলিমুজ্জামান মোল্যা জানতে চান, আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্য সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কিনা, করলে তা কী এবং খাদ্য সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে কিনা; হলে তা কী?
জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ে গত ৮ নভেম্বর অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায় থেকে পাওয়া ধানের উৎপাদন ও চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই গোপালগঞ্জ জেলায় ধান-চালের লক্ষ্যমাত্রা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category