• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

আগামী হজে বাংলাদেশের কোটা ৭৮৫০০, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী বছরের (২০২৭ সাল) হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি আরব। আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই। বুধবার (৯ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধর্ম মন্ত্রণালয় জানায়, গত দেড় মাসে ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। নিবন্ধনের আর বাকি আছে ১৪ দিন। এতে বলা হয়, ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর নিবন্ধন শেষ হবে। এরপর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ নেই।
রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
আগামী বছর হজে বাংলাদেশের কোটা ৭৮ হাজার ৫০০ জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। সব মিলিয়ে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪১ জন। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজে গমন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ২৪ সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category