• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
আমেরিকায় ক্রিকেট স্টেডিয়াম বানালেন শাহরুখ আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ ৩৫৭ টাকা কমলো এলপি গ্যাসের দাম ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী নতুন মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪ তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সমালোচনা

আরব সাগরে আছড়ে পড়ল মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার, নিখোঁজ ১

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক : আরব সাগরে আছড়ে পড়ে ডুবে গেছে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ এস সি হক চপার হেলিকপ্টার। আজ স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে ঘটেছে এ ঘটনা।
হেলিকপ্টারটিতে চালকসহ মোট ৪ জন ছিলেন। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সাগরে বিধ্বস্ত হওয়ার পর ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
“সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে চপার হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল। নিখোঁজ সেই সেনা সদস্যের অনুসন্ধানে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা চলছে”, বলা হয়েছে কেন্দ্রীয় কমান্ডের বিবৃতিতে।
কোনো হামলার কারণে হেলিকপ্টারটি আছড়ে পড়েনি বলে নিশ্চিত করা হয়েছে নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের বিবৃতিতে। উদ্ধার সেনাসদস্যরাও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের সামরিক এয়ারক্রাফট বহরের অধীন ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে দু’টি বিমানবাহী রণতরী সর্বক্ষণ মধ্যপ্রাচ্যের জলসীমায় টহল দিয়ে বেড়াচ্ছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ তার মধ্যে একটি। অপরটির নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরু থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতির আগ পর্যন্ত ৪০ দিনে এ দুই বিমানবাহী রণতরী ব্যাপকভাবে ব্যবহার করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এ যুদ্ধে কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক এয়ারক্রাফট হারিয়েছে যুক্তরাষ্ট্র। সেগুলোর মধ্যে সর্বশেষটি হলো এই চপার হেলিকপ্টারটি।
গত জুন মাসে হরমুজ প্রণালিতে যান্ত্রিক গোলোযোগের কারণে মার্কিন বাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ডুবে গিয়েছিল। তবে সেটি আছড়ে পড়ার আগেই পাইলট হেলিকপ্টার থেকে নিজেকে অবমুক্ত করতে পেরেছিলেন। সূত্র : এবিসি


আপনার মতামত লিখুন :
More News Of This Category