• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

আসছে হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ঈদে হাবিব ওয়াহিদ তার ভক্তদের উপহার দিয়েছিলেন ‘কই রইলা রে’। ফোক ফিউশন গানটির মাধ্যমে দীর্ঘ ২১ বছর পর হাবিবের সঙ্গে গান করেছেন কায়া। যিনি হাবিবের সংগীতায়োজনে ‘কৃষ্ণ’ অ্যালবাম দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া গানটিতে কায়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় গায়ক মুজা। সেই লোকজ সুরের রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটি গানের খবর দিলেন হাবিব। এ গানের শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’। এটি রচনা করেছেন এস এ হক অলিক। তার গীতিকবিতায় এর আগে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান করেছেন হাবিব। নতুন গানেও সে ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা দুজনের।
বরাবরের মতোই গানের সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব। ভিডিও নির্মাণে চন্দন রায় চৌধুরী। হাবিব জানান, শিগগির গানচিত্রটি অন্তর্জালে প্রকাশিত হবে।
নতুন গানটি নিয়ে হাবিব গণমাধ্যমকে বলেন, “পরপর ফোক ফিউশন প্রকাশের পর মনে হলো, এবার শ্রোতাদের জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ গানটি তৈরি করা। যদিও ধারাবাহিকভাবে মৌলিক গান তৈরি ও প্রকাশ করছি, তারপরও চেষ্টা থাকছে আগের চেয়ে অন্যরকম সুর ও সংগীতায়োজন তুলে ধরার। আশা করছি, নতুন গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে।”
প্রসঙ্গত, গত বছর কোক স্টুডিও বাংলায় প্রকাশিত হয়েছিল হাবিবের ফোক ফিউশন ‘মহাজাদু’। এতে তাজিকিস্তানের শিল্পী মেহরনিগর রুস্তমের সঙ্গে দ্বৈত গেয়েছেন শিল্পী। ইউটিউবে গানটির ভিউ সাড়ে ছয় কোটির বেশি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category