• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন জুঁই এমপি এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও

ইউটিউবে প্রকাশের মাত্র এক ঘণ্টায় ‘টক্সিক’-ট্রেলারের ভিউ ১৬ লাখ

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : এ বছর ভারতের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা ‘টক্সিক’। ‘কেজিএফ’ দিয়ে রেকর্ড সৃষ্টির চার বছর পর ফিরছেন কন্নড় তারকা যশ। তাই উপমহাদেশের ভক্তরা অপেক্ষায়। আর সে অপেক্ষার ফল যে মিষ্টি হতে চলেছে, তার স্পষ্ট আভাস মিলল আজ, ট্রেলারে। বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গীতু মোহনদাসের ‘টক্সিক’-এর ট্রেলার। এর দৈর্ঘ্য ৪ মিনিট ৩৮ সেকেন্ড। সাধারণ ট্রেলারের চেয়ে বেশ বড়। মজার ব্যপার হলো, এত দীর্ঘ ট্রেলার হওয়ার পরও সিনেমার কাহিনি বুঝতে দেওয়া হয়নি।
ট্রেলারজুড়ে চোখ ধাঁধানো চিত্রায়ন, ভয়াবহ অ্যাকশন আর যশের দাপুটে উপস্থিতি দেখা গেছে। রয়েছেন সিনেমার নায়িকারাও; নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি, তারা সুতারিয়াদের ব্যতিক্রম সব চরিত্রে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া সিনেমায় যশ রয়েছেন দ্বৈত চরিত্রে। দুটি চরিত্রের মধ্যে লোমহর্ষক দ্বৈরথ দেখা যাবে। ট্রেলারে নানা রূপে তার বিধ্বংসী অভিনয়ের আভাস পেয়েই উচ্ছ্বসিত দর্শক। চিত্রনাট্যের জোর থাকলে এই সিনেমা বক্স অফিসে সুনামি তুলবে, এমনটা সহজেই আঁচ করা যায়।
ইউটিউবে প্রকাশের মাত্র এক ঘণ্টায় ‘টক্সিক’-ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। ধারণা করা হচ্ছে, অন্তর্জালে ট্রেলারটিও রেকর্ড গড়তে পারে। ‘টক্সিক’ মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দিসহ অন্যান্য ভাষায়ও মুক্তি পাবে। কয়েক ধাপে তারিখ পেছানোর পর অবশেষে ২৬ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category