• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

ইউরোপের ফুটবল মৌসুম এখন শেষের পথে, ৮ জনের মধ্যে ৬ স্পেনের কোচ

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইউরোপের ফুটবল মৌসুম এখন শেষের পথে। বিশেষ করে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টগুলোর ফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেছে। তাতে ডাগআউটে স্প্যানিশ কোচদের আধিপত্য অনেক বেশি। সহজ কথায়, চারটি ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টের ফাইনালে মোট ৮ জন কোচের মধ্যে ৬ জনই স্প্যানিশ।
ছেলেদের চ্যাম্পিয়নস লিগে ফাইনালে উঠেছে পিএসজি এবং আর্সেনাল। ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে ডাগআউটের লড়াইটি ‘অল স্প্যানিশ’—মিকেল আরতেতা বনাম লুইস এনরিকে। পিএসজি কোচ এনরিকে ও আর্সেনালের কোচ আরতেতা দুজনেই স্প্যানিশ।
মেয়েদের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ মে নরওয়ের অসলোয়। ডাগআউটের লড়াইয়ে এ ম্যাচও ‘অল স্প্যানিশ’—ফাইনালে ওঠা বার্সেলোনা ও লিঁওর দুই কোচ স্প্যানিশ। কাতালুনিয়ায় জন্ম নেওয়া বার্সা নারী দলের কোচ পেরে রোমেউ ২০২৪ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। লিঁওর কোচ জোনাতান জিরাল্দেজের জন্ম স্পেনের গ্যালিসিয়ান রাজ্যের ভিগো পৌর শহরে। গত বছর থেকে ফরাসি ক্লাবটির নারী দলের কোচের দায়িত্বে আছেন তিনি।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দ্বিতীয় সারির টুর্নামেন্টে ইউরোপা লিগের ফাইনালেও ডাগআউটে থাকছে স্প্যানিশ ছোঁয়া। ইস্তাম্বুলে ২০ মে এই ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। এই ম্যাচে ভিলার ডাগআউটে থাকবেন স্প্যানিশ কোচ উনাই এমেরি। সেভিয়ার কোচ হিসেবে এর আগে তিনবার ইউরোপা লিগ জিতেছেন এমেরি।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তৃতীয় সারির টুর্নামেন্ট কনফারেন্স লিগেও থাকছে স্পেনের প্রতিনিধি। লাইপজিগে ২৭ মে এই ফাইনালে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানো। এ ম্যাচে ভায়োকানোর ডাগআউটে থাকবেন স্প্যানিশ কোচ ইনিগো পেরেজ।
অর্থাৎ এবার ছেলে ও মেয়েদের চ্যাম্পিয়নস লিগ শিরোপায় স্প্যানিশ কোচের ছোঁয়া থাকছেই। ইউরোপা লিগে ভাগ্যের শিঁকে ছিঁড়বে কি না, সেই নিশ্চয়তা নেই। যদিও ইউরোপা লিগ কয়েকবার জেতায় ভিলার কোচ এমেরিকে অনেকেই ‘ইউরোপা লিগ বিশেষজ্ঞ’ বলে ডাকেন। কনফারেন্স লিগেও স্প্যানিশ কোচ পেরেজ শিরোপা জিততে পারেন কি না, তা সময়ই বলে দেবে। তবে ইউরোপের শীর্ষ এসব প্রতিযোগিতার ফাইনালে স্প্যানিশ কোচদের দাপটই বলে দিচ্ছে, এই মহাদেশের ফুটবলে এখন সময়টা স্পেনের কোচদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category