• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Headline
রমনা কালীমন্দিরে সোনা চুরি, গ্রেপ্তার ৪ দুদকের প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড গুরুত্ব বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল থাকবেন কারাগারে, বিচার চলবে ভার্চুয়ালি তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’ সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা : নুরুল হক সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভা বৈঠকে : গণপূর্তমন্ত্রী রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

ইতালির সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার ফাহামিদুল

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইতালির ফুটবলে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম। আগের ক্লাব ওলবিয়া ক্যালসিওর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এবার সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন তিনি। শনিবার এক ঘোষণায় বাংলাদেশি এই ফুটবলারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইতালির ক্লাবটি।
সেস্ত্রি লেভান্তেতে যোগ দেওয়ার আগে ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেছেন ফাহামিদুল। সেখানে প্রায় দেড় মৌসুমে ২৮টি ম্যাচ খেলে একটি গোল করেন এই মিডফিল্ডার। চলতি বছরের জুনে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নতুন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।
বর্তমানে ইতালির পেশাদার ফুটবলের চতুর্থ স্তর সিরি ডিতে খেলছে সেস্ত্রি লেভান্তে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালির তৃতীয় স্তরের পেশাদার লিগে খেলেছিল ক্লাবটি। তবে ২০২৪-২৫ মৌসুম শেষে অবনমনের কারণে আবার চতুর্থ স্তরে ফিরে যেতে হয় তাদের।
ইতালিতেই ফুটবলে বেড়ে উঠেছেন ফাহামিদুল। দেশটির বয়সভিত্তিক ফুটবলে স্পেজিয়া ও সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন তিনি। পরে সিরি ডিতে লিগর্না, লিভর্নো ও ওলবিয়ার জার্সিতেও মাঠে নেমেছেন বাংলাদেশের এই ফুটবলার।
তবে নতুন ক্লাব সেস্ত্রি লেভান্তের বর্তমান অবস্থান খুব একটা স্বস্তিদায়ক নয়। সিরি ডি’তে ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে রয়েছে দলটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category