• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ইনজুরিতে হতাশা, অবসরের ঘোষণা জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দোর

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: পায়ের চোটে বিশ্বকাপে খেলতে না পারার হতাশা থেকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো। নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রথম ম্যাচের তিন দিন আগে এই সিদ্ধান্ত জানান তিনি।
লিভারপুলের ৩৩ বছর বয়সী মিডফিল্ডার পায়ের ইনজুরি থেকে নির্ধারিত সময়ে সেরে উঠতে পারেননি। ফলে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন। জাপান আগামী রোববার দিবাগত রাত ২টায় নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে।
২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া। গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান এন্দো এবং মৌসুমের বাকি অংশ মিস করেন। ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি মাঠে ফেরেন, তবে দ্বিতীয়ার্ধে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় এন্দো লেখেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে নিশ্চয়ই এমন সময় আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। চলুন সেই বিশ্বাস নিয়ে দলকে সমর্থন করি। এখন থেকে আমি একজন সমর্থক হিসেবেই জাপানকে সমর্থন দেব।’
২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর জাপানের হয়ে ৭৩ ম্যাচে চার গোল করেছেন এন্দো। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন তিনি। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারানো জাপান দলের নেতৃত্বও দেন এই মিডফিল্ডার।
চোট সত্ত্বেও এবারের বিশ্বকাপে খেলার আশায় ন্যাশভিলেতে দলের বেস ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। তবে পুরোপুরি ফিট হতে না পারায় শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হয়। এন্দোর ভাষ্য, ইনজুরির পর সর্বোচ্চ চেষ্টা করেছেন, তাই কোনো আক্ষেপ নেই; তবে বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট রয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category