• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

ইভান নাম নিয়ে গানে ফিরছেন হিসুং

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রভাত বিনোদন: কে–পপ গ্রুপ এনহাইপেন ছাড়ার পর নাম বদলে ফেলেছেন হিসুং। গত মাসে তিনি ইভান নাম নিয়েছেন, এখন থেকে এই নামেই পাওয়া যাবে তাঁকে। গ্রুপ ছাড়ার পর নাম বদল; এবার একক গানে ফিরছেন তিনি। বিলিফট ল্যাবের প্রতিনিধি সোমবার বলেন, ‘জুনকে লক্ষ্য রেখে নতুন একটি গান প্রকাশের প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
২০২০ সালে এনহাইপেনে যোগ দেন ইভান। গ্রুপে থাকাকালে হিসুং নামে পরিচিতি পান। তিনি গ্রুপের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে নাম করেছেন।
গ্রুপের সঙ্গে মতপার্থক্যের জেরে এনহাইপেন ছাড়ার ঘোষণা দেন ইভান। গত মার্চে এমন ঘোষণার পর ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। গত মাসে গায়ক আনুষ্ঠানিকভাবে নিজের নাম হিসুং থেকে ইভানে পরিবর্তন করেন এবং নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেল চালু করেন। তখন থেকেই গুঞ্জন ছড়িয়েছে, তিনি একক ক্যারিয়ারে মন দেবেন।
এনহাইপেনে থাকাকালে ইভান ‘হাইওয়ে ১০০৯’, ‘ডায়াল ট্রাজেডি’সহ বিভিন্ন গানের গীতিকার, সুরকার ও প্রযোজক হিসেবে কাজ করেছেন।

কোরিয়া টাইমস অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category