• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
গুজব প্রতিরোধে সমন্বিত প্রস্তুতির তাগিদ বিশিষ্টজনদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে: রিজভী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে রোবটিক সার্জারি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের বসার স্থান সংকটসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালু, অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণ এবং আদালত প্রাঙ্গণের বিভিন্ন অবকাঠামো সংস্কারের বিষয়েও ইতিবাচক উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে এসব সমস্যা তুলে ধরে। এ সময় আইনজীবীদের পেশাগত কাজের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
সাক্ষাৎকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বিচারপতি মো. রেজাউল হক, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিকা আর হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী এবং আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আইনজীবীদের বসার স্থানের তীব্র সংকটের বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি জানান, এ সংকট নিরসনে ২০২০ সালে ‘ভবন-২০২০’ নামে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রকল্পটির কাজও শুরু হয়েছিল। তবে পরবর্তী সময়ে তা আর বাস্তবায়িত হয়নি।
এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রকল্পটির পটভূমি তুলে ধরেন। তিনি জানান, তৎকালীন প্রধান বিচারপতির অনুমতিক্রমে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। তখন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক কারণে প্রকল্পটির বাস্তবায়ন বন্ধ হয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।
প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন। একইসঙ্গে ভবন নির্মাণের নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে সরবরাহের নির্দেশ দেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের জন্য বিদ্যমান অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণের প্রস্তাবও তুলে ধরেন সমিতির সম্পাদক। এ বিষয়ে প্রধান বিচারপতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
এ ছাড়া আইনজীবী সমিতি প্রাঙ্গণের চলাচলের রাস্তা, করিডোর ও ড্রেনের ভঙ্গুর অবস্থার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। এসব অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশনা দেন প্রধান বিচারপতি। আইনজীবীদের নামাজের স্থানসংক্রান্ত সমস্যাও আলোচনায় আসে। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘ভবন-২০২০’ প্রকল্প বাস্তবায়িত হলে আইনজীবীদের বসার স্থানসহ আরও অনেক সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি মনে করেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। একইসঙ্গে আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সমিতির নেতাদের আশ্বস্ত করেন তিনি। প্রধান বিচারপতি আইন পেশার ভাবগাম্ভীর্য, মর্যাদা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে বিচারক ও আইনজীবীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category