• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

ঈদকে সামনে রেখে রাণীনগরে ছড়িয়ে পড়ছে মাদক, বাড়ছে চোরের উপদ্রব

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মো. চন্দন, আত্রাই- ​রাণীনগর: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার গ্রামগঞ্জে ব্যাপক হারে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে চুরির উপদ্রব। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা সত্ত্বেও মাদককারবারিরা ঈদের দিনগুলোতে বেশি লাভের আশায় মদ,গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ও ইনজেকশনসহ বিভিন্ন প্রকার নেশার সামগ্রী মজুত করতে শুরু করেছে বলে জোরালো অভিযোগ উঠেছে। এতে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা।​সীমান্তে কম দামে কিনে অভিনব কায়দায় মজুত ​বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, মাদককারবারিরা ঈদুল আজহার দিন বা তার পরবর্তী সময়ে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে হিলি ও পাঁচবিবিসহ সীমান্তবর্তী বিভিন্ন মাদক জোন এলাকা থেকে কম মূল্যে মাদক কিনে আনছে। এসব মাদকদ্রব্য ট্রেন এবং বাসযোগে কৌশলে আদমদীঘি, সান্তাহার ও রাণীনগর এলাকায় নিয়ে আসা হয়। এরপর মাদককারবারি ও তাদের আশ্রয়দাতাদের বাড়িতে অভিনব কায়দায় মজুত রাখা হচ্ছে। সেখান থেকেই পরে সুযোগ বুঝে গ্রামাঞ্চলের খুচরা বিক্রেতাদের কাছে তা সরবরাহ করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই চক্রে দিন দিন নারী ও কিশোর-কিশোরীদের জড়ানো হচ্ছে। বাহক (ক্যারিয়ার) হিসেবে তাদের ব্যবহার করায় মূল হোতারা বরাবরই আড়ালে থেকে যাচ্ছে। মাদকের এই ভয়াবহ বিস্তারের কারণে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্থানীয়দের অভিযোগ—মাদকের টাকা জোগাড় করতেই মূলত এই চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের তৎপরতা বাড়লে অপরাধীরা কৌশল পরিবর্তন করে সম্পূর্ণ নতুন ও অচেনা মুখ তৈরি করে তাদের মাধ্যমে এই অবৈধ কারবার সচল রাখছে।​নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুসারে, এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে ৭ টি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, চলতি মাসে রাণীনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৩টি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং এই অভিযান অব্যাহত থাকবে।
ড​অন্যদিকে, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান:চলতি মাসে থানায় ৭টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০টি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। উপজেলায় মাদক কেনাবেচা কিংবা পরিবহন রোধে চিহ্নিত মাদককারবারিদের আটকে অভিযান জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন মাদককারবারিকে গ্রেপ্তার এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category