• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ঈদে আসছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন: চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি সংগীতে সরব থাকতে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান প্রকাশ করেন। এই গানের মাধ্যমেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এটি প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন তিনি। ফোক ও পপ সুর-সংগীতের মিশ্রণে নতুন এই গানের শিরোনাম ‘লোকে বলে’।
গানের নতুন আয়োজনে সঙ্গী হয়েছেন নন্দিত সুরকার ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির। এর কথা লিখেছেন তাহজিব এম বন্ধন।
সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সংগীতায়োজনে তার সহকারী ছিলেন দোতারা শিল্পী আনন্দ শিকদার, দেশের আলোচিত পারকাশন বাদক মিঠুন দাস ও বাঁশী শিল্পী কামরুল আহমেদ।
গানের মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। সম্প্রতি ‘নাইন অ্যান্ড হাফ’ নামে শুটিং সেটে গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানের কোরিওগ্রাফির পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। মিউজিক ভিডিওতে শিল্পী নুসরাত ফারিয়া ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির দুজনই অংশ নিয়েছেন। ঈদের দিন একযোগে এসভিএফ ও বিলিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
দুই বছর বিরতির পর নতুন একক গানের প্রকাশনা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, গানের ভুবনে আরও নতুন কিছু তুলে ধরার আকাঙ্ক্ষা থেকে ফুয়াদের সঙ্গে ‘লোকে বলে’ গানটি তৈরি করা। আগের চারটি গান থেকে এবারের আয়োজন একেবারেই আলাদা। যেখানে শ্রোতারা নতুন এক নুসরাত ফারিয়াকে আবিষ্কার করবেন বলে আমার ধারণা। নুসরাত ফারিয়ার মতো এই আয়োজন নিয়ে আশার কথা শুনিয়েছেন সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির নিজেও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category