• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরনো স্মৃতিতে ডুব দিলেন প্রভা

Reporter Name / ২৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত বিনোদন : ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তিনি প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের নানা মুহূর্তের প্রতিচ্ছবি তুলে ধরেন এই তারকা। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরনো স্মৃতিতে ডুব দিলেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন প্রভা। যেখানে তাকে একটি নৌকায় বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা যায়।
হালকা নীল রঙের পোশাকে সমুদ্রের নীল জলরাশির মাঝে প্রভার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে সবার। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সমুদ্র আর আমি; পুরনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউকে একটি বিস্মৃত গানের মতো মনে হয়।’
ব্যস্ত জীবনের মাঝে তিনি ফিরে গেছেন থাইল্যান্ডের সেই ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর স্মৃতিতে। তার রূপ ও স্নিগ্ধতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘লাইফস্টাইল দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি।’ অন্য একজন লিখেছেন, ‘চমৎকার দৃশ্য এবং সুন্দর গান।’ প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category